
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে পাসপোর্টযাত্রীদের জিম্মি করে টাকা ছিনতাই কালে সাজ্জাত ও হেলাল নামে দুইজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।আটক সাজ্জাত বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে ও হেলাল হোসেন বড় আঁচড়া গ্রামের বাবু আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দীর্ঘদিন ধরে সাজ্জাত ও হেলাল পাসপোর্টধারী যাত্রীরা বাস থেকে নামার পর তাদেরকে ইমিগ্রেশন ফর্ম পূরণ করার কথা বলে বিভিন্ন জায়গায় নিয়ে তাদেরকে জিম্মি করে টাকা ডলার ছিনতাই করে থাকে।
এ ধরণের ছিনতাইকারীদের তালিকা তৈরি করে তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হচ্ছে।কোনো ছিনতাইকারীকে ছাড় দেওয়া হবে না।আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।
আপনার মতামত লিখুন :