শার্শা থানা পুলিশের অভিযানে ২ জুয়ারী আটক।


Milon Hossain প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ২:৩৯ অপরাহ্ন /
শার্শা থানা পুলিশের অভিযানে ২ জুয়ারী আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে এক সেট জুয়ারী খেলার তাস নগদ ৪৯.৭৩০ টাকাসহ দুই জুয়ারীকে আটক করেছে পুলিশ।

আটক আসামি হলেন,শার্শা থানার টেংরালী দক্ষিণপাড়া গ্রামের সমশের আলীর ছেলে সামাউল ইসলাম (৩৫) একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সেলিম রহমান (৩৭) উভয় সাং-টেংরালী (দক্ষিণপাড়া),থানা-শার্শা, জেলা-যশোর।

শুক্রবার (১৭ জুলাই) রাত ১০ টার সময় পুলিশ জানায়, শার্শা থানাধীন টেংরালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন টেংরালী গ্রামস্থ দক্ষিণপাড়ায় বশিয়ার উদ্দিনের বাড়ীতে তাস ও টাকা দিয়ে জুয়া খেলার অপরাধে দুইজন জুয়ারীকে আটা করা হয়। অপর দুইজন আসামী সুকৌশলে পালিয়ে যায়। সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে তল্লাশীকালে এক সেট তাস, সর্বমোট- ৪৯,৭৩০/- টাকা ও ১টি মাদুর জব্দ তালিকা মূলে উদ্ধার করেন।

উদ্ধারকৃত আলামত এক সেট তাস, যাহা ৫২ টি ও
সর্বমোট- ৪৯,৭৩০/- (উনপঞ্চাশ হাজার সাতশত ত্রিশ) টাকা,যাহার মধ্যে ১০ টাকার নোট ১টি, ২০ টাকার নোট ১টি,২০০ টাকার নোট ১টি, ৫০০ টাকার নোট ৭৭টি ১০০০ টাকার নোট ১১টি, ১টি মাদুর।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। তৎপ্রেক্ষিতে আসামীদেরকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।