
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত কয়েকজন আসামি থানার বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বাগআঁচড়া সাতমাইল মাঠপাড়া গ্রামের বিল্লাল গাজীর ছেলে দুর্জয় গাজী, মৃত রমজান আলীর ছেলে কোরমান মোল্লা, মৃত জুড়ান গাজীর ছেলে কদর আলী, মৃত দীন আলীর ছেলে আনছার আলী, মৃত লুৎফর রহমানের ছেলে ওলিয়ার রহমান এবং মৃত হাকিম মোড়লের ছেলে রেজাউল করিম। তাদের সকলের বাড়ি শার্শা উপজেলার বিভিন্ন এলাকায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, অপরাধ দমনে এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :