বেনাপোল পোর্ট থানার পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক।


Milon Hossain প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন /
বেনাপোল পোর্ট থানার পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সালমা খাতুন ও আমেনা খাতুন নামে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার জানান,ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন স্যারের কাছে গোপন সংবাদ আসে
নারায়নপুর কেলেরকান্দা গ্রামস্থ  ফিরোজ এর বসত বাড়ির শয়ন কক্ষের মাদকদ্রব্য রেখে বিক্রি করা হচ্ছে। এমন সংবাদে থানার এসআই (নিঃ)/মোহাম্মাদ মামুন শেখ সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট সহ সালমা খাতুন (৩৮), আমেনা খাতুন (৪৫) কে আটক করা হয়।আটকদের ঠিকানা সালমা খাতুন স্বামীঃ ফিরোজ ও আমেনা খাতুন স্বামীঃ শহিদ হোসেন,
উভয় সাং-নারায়নপুর কেলেরকান্দা,
থানা-বেনাপোল পোর্ট,জেলা-যশোর।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন যোগদান করার পর থেকে একের পর এক মাদকের চালান আটক করছে।তিনি বলেন মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেন তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৯/০৭/২০২৬
মোবাইল ০১৭১২২১৭১৪৩