বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার।


Milon Hossain প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন /
বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার।

 

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোরের বেনাপোল পুটখালী সিমান্ত বর্তী এলাকায় খুলনা ২১ বিজিবি অভিযান চালিয়ে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান। তিনি জানান বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটক ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় রোববার ১৯ জুলাই ২০২৬ রবি ভোরে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সুবেদার মুন্সি সলিমুল্লাহ নেতৃত্বে একটি টহলদল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২০৮ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক করে।

আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি।