
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি ২০ জুলাই ২০২৬ তারিখ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *১৭ বোতল বিদেশী মদ, ভারতীয় ৬৮বোতল ESCUF SYRUP(নেশা জাতীয়), ১৫টি শাড়ী, ০১ কেজি জিরা, ৬০ কেজি ফুসকা, ১.৫ কেজি কিসমিস, ১৪৪টি আতর, ২৪০টি চকলেট ও ২৩৬টি কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য *৩,৪৯,৯০০/-(তিন লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শত)* টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :