অগ্রভূলাট সীমান্ত থেকে ৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার।


Milon Hossain প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন /
অগ্রভূলাট সীমান্ত থেকে ৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার ( ২০ জুলাই ২০২৬) ভোরে অগ্রভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করে।

বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি।