যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় পণ্য সহ পাচারকারী আটক।


Milon Hossain প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন /
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় পণ্য সহ পাচারকারী আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।

অদ্য ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বিওপির টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ *৪০০০ পিস ইয়াবা, ০২ বোতল ESCUF SYRUP, ৪৮ বোতল WINCEREX SYRUP, ২০০পিস যৌন উত্তেজক ট্যাবলেট (VIGORE), ৭৫টি শাড়ী, ১১টি থ্রি-পিস, ০২টি কম্বল, ০১কেজি জিরা ও ২৫২টি কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য *২০,৬০,৪০০/-(বিশ লক্ষ ষা্ট হাজার চারশত) টাকা। আটক পাচারকারীর ঠিকানা মিলন (৩৪)।পিতাঃ সাজ্জাদ হোসেন।
গ্রামঃ ঈশ্বরচন্দ্র পুর।ডাকঃ দর্শনা। থানাঃ দামুর হুদা। জেলাঃ চুয়াডাঙ্গা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।