
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
বেনাপোল স্থলবন্দরের সার্বিক ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল ইসলাম মান্না। বেনাপোল বন্দর পরিদর্শন কালে তিনি বলেছেন, বন্দরের উন্নয়নে নতুন এক্সেস প্রজেক্টের ম্যাপ করা হয়েছে। পাশাপাশি পুরো বন্দরে পানি নিষ্কাশনব্যবস্থা, শ্রমিকদের জন্য হাসপাতাল,নিরাপত্তা জোরদার এবং সিসিটিভি নজরদারির ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বেনাপোল স্থলবন্দরের ১ নম্বর সেট থেকে পরিদর্শন শুরু করেন চেয়ারম্যান মানজারুল ইসলাম মান্না। এরপর তিনি বন্দরের ৩১ নম্বর সেট পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চেয়ারম্যান। বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “বেনাপোল বন্দরে একটা বিশাল চেঞ্জ হবে। একটি নতুন এক্সেস প্রজেক্টের পরিকল্পনা করা হয়েছে। কোথায় কী করা হবে, সেটির একটি ম্যাপ করা হয়েছে। সেই অনুযায়ী কাজ করা হবে।বন্দরে অনিয়ম ও অসাধু কর্মকাণ্ডের বিষয়ে বলেন, সকলকে সৎ হতে হবে। যারা কোনো ধরনের খারাপ কাজের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক (যুগ্মসচিব)প্রজেক্ট ডিরেক্টর,এক্সেস প্রকল্প,মো. সিদ্দিকুর রহমান(উপসচিব)ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর,এক্সেস প্রকল্প,বেনাপোল বন্দর পরিচালক রুহুল আমিন হাওলাদার, চেয়ারম্যানের একান্ত সচিব আনিসুল হক,সহকারী পরিচালক পার্থ ঘোষ, আব্দুল হান্নান ও সঞ্জয়,বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক শহীদ আলীসহ সংশ্লিষ্ট শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :