
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
দেশকে সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোরের বেনাপোল পৌর সভায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বেনাপোল পৌর গেট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, বাংলাদেশকে সবুজ-শ্যামলে ভরে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। গাছ মানুষের জন্য অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন বলেন,আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষনা অনুযায়ী বেনাপোল পৌর এলাকায় বৃক্ষরোপণ করা হচ্ছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন, সহ-সভাপতি ইদ্রিস মালেক, যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান,শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রানুজ্জামান দিপু,বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :