
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং সামাজিক নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নাইট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠন ।
১৯ সেপ্টেম্বর২০২৬ (শনিবার)সন্ধার পর শার্শার ৩ নং বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রতিভাবান ও উদীয়মান খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত ম্যাচটি ঘিরে তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।মাঠে খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই, দর্শকদের উৎসাহ এবং তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।খেলাধুলার মধ্য দিয়ে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, শৃঙ্খলা, দলগত সহযোগিতা এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়।
স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের খেলা আয়োজকরা বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের অবসর সময় যদি মাঠে, খেলাধুলায় ও সৃজনশীল কর্মকাণ্ডে ব্যয় হয়, তাহলে তারা মাদক, অসামাজিক কর্মকাণ্ড এবং বিভিন্ন নেতিবাচক প্রভাব থেকে নিজেদের দূরে রাখতে সক্ষম হবে।
এসময় উপস্থিত ছিলেন, স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের কর্নধর সাংবাদিক মোঃ মিলন হোসেন, সভাপতি মোঃ মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেন, পরিচালক আশরাফুল আলম,সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল রানা,যগ্ন সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুর রহমান, উপদেষ্টা মোঃ সাগর হোসেন,আসানুর রহমান,মাহাবুর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনটি নিয়মিত মানব কল্যনে কাজ করে। সংস্থাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো,স্বেচ্ছায় রক্তদান,শীতবস্ত্র বিতরন,কন্যাদ্বায়গ্রস্ত মেয়েকে বিয়ে দেওয়া,ঈদ সামগ্রী বিতরন,বৃক্ষ রোপন, নানা দুর্যোগকালীন সময়ে দরিদ্র অসহায় মানুষেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে।
আপনার মতামত লিখুন :