দৌলতপুর সিমান্তে ২১ বিজিবির অভিযানে ভারতীয় মদসহ যুবক আটক।


Milon Hossain প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন /
দৌলতপুর সিমান্তে ২১ বিজিবির অভিযানে ভারতীয় মদসহ যুবক আটক।

 

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি.
বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে ২১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানাধীন গাতিপাড়া গ্রামের আতিউর রহমানের ছেলে মহিন(৩৫)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

বুধবার ( ১৬ সেপ্টেম্বর ২০২৬) রাত আটটার সময় দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে দৌলতপুর বিওপি কর্তৃক ৩ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করে।

বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং আটককৃত আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান বিজিবি কর্মকর্তা।