
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোরের বেনাপোল পৌরবাস টার্মিনালের সামনে পৌরগেট এলাকায় অজ্ঞাতনামা (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ।স্থানীয়ভাবে জানা যায় তিনি একজন মানসিক ভারসাম্যহীন নারী ছিলেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শুক্রবার সন্ধ্যায় খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ সেখানে গিয়ে মরদেহটি হেফাজতে নেন।
পরে পৌরগেটের স্কেলে দায়িত্বে থাকা আনসার কমান্ডার মো. খাইরুল ইসলাম মরদেহটি পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশকে জানান। এসময় পোর্ট থানা পুলিশের এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি হেফাজতে নেন।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত নারীর কাছ থেকে কোনো পরিচয়পত্র বা পরিচয় শনাক্তের মতো তথ্য পাওয়া যায়নি। তাঁর নাম-পরিচয় শনাক্তের জন্য স্থানীয়ভাবে অনুসন্ধানসহ প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফ হোসেন জানান, বেনাপোল পৌরগেট এলাকায় অজ্ঞাত এক বৃ্দ্ধ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :