
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি ,
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বেনাপোল পৌর এলাকাকে সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে ১০ হাজার ৫০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করেছেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত। তার উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।মাসব্যাপী এ উদ্যোগের মাধ্যমে পৌর এলাকার বিভিন্ন স্থানে পৌর বিএনপি ও অঙ্গসংগঠনকে সাথে এ বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেন ।
বৃক্ষরোপণ কর্মসূচির মূল লক্ষ্য ছিল বেনাপোল পৌর এলাকার পরিবেশগত ভারসাম্য বজায় রাখা,সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার বার্তা ছড়িয়ে দেওয়া। ক্রমবর্ধমান পরিবেশদূষণ, তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
এ কর্মসূচির মধ্য দিয়ে বেনাপোলকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, বৃক্ষরোপণের এ উদ্যোগ শুধু একটি কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং গাছের পরিচর্যা, সংরক্ষণ ও নতুন করে বৃক্ষরোপণের মাধ্যমে এটি একটি ধারাবাহিক পরিবেশবান্ধব কার্যক্রমে পরিণত হবে।
সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ সভাপতি নসিমুল গনি বল্টু,পৌর সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সিরাজুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ।
আপনার মতামত লিখুন :