প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষনা অনুযায়ী বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত এর উদ্যোগে নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ।


Milon Hossain প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৭:০৬ অপরাহ্ন /
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষনা অনুযায়ী বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত এর উদ্যোগে নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ।

‎মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি ,

‎পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রেখেছে যশোরের বেনাপোল পৌর বিএনপি।শুক্রবার(১৮ সেপ্টেম্বর)বিকেল ৫ টায় বেনাপোল পৌরসভার চেকপোস্ট এলাকায় বিভিন্ন প্রজাতির শোভা বর্ধন ও দৃষ্টি নন্দন গাছের চারা রোপণ করা হয়।

‎বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত এর নিজস্ব অর্থায়নে তার উদ্যোগে ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎বৃক্ষরোপণ শেষে আবু তাহের ভারত বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য বাস্তবায়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গাছের গুরুত্ব অপরিসীম। গাছ অক্সিজেনের পাশাপাশি ফল, কাঠ ও নানা ধরনের পরিবেশগত সুবিধা দিয়ে থাকে। তাই দেশের প্রতিটি এলাকায় বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন রয়েছে।তারই ধারাবাহিকতায় মাস ব্যাপি বেনাপোল পৌরসভার ৯ টি ওয়ার্ডে কয়েক হাজার ফলজ, ঔষধি ও দৃষ্টি নন্দন গাছ লাগানো হয়েছে। এ উদ্যোগ চলমান রাখার প্রতিশ্রুত ব্যক্ত করেন ।

‎তিনি আরো বলেন,বাংলাদেশ সরকারের বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বেনাপোল আসবেন এবং বেনাপোল পৌরসভার ভিতর লাগানো বৃক্ষরোপণ গুলো ঘুরে ঘুরে দেখবেন বলে জানিয়েছেন মন্ত্রী মহোদয় ।

‎এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ সভাপতি নসিমুল গনি বল্টু,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেরুল্লাহ,পৌর সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সিরাজুল ইসলাম,৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসহাক মিয়া সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ।