শার্শায় ৪ হাজার ইয়াবাসহ মা-ছেলে আটক।


Milon Hossain প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৪:০৩ অপরাহ্ন /
শার্শায় ৪ হাজার ইয়াবাসহ মা-ছেলে আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,

যশোরের শার্শায় ৪ হাজার পিস ইয়াবাসহ মা ও ছেলেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটকরা হলো শার্শা উপজেলার বুরুজবাগান গ্রামের মোছা. হালিমা খাতুন রিনা (৪৭) ও তাঁর ছেলে সাকিব হোসেন রানা (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকের একটি বড় চালান পাচার হওয়ার গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শার্শার বেলতলা-পশ্চিমকোটা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। পরে কাঠ ব্যবসায়ী ওসমান সরদারের বাড়ির সামনে সন্দেহভাজন দুই মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি করা হয়।

এ সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ মা-ছেলেকে গ্রেপ্তার এবং মোটরসাইকেল ও মোবাইল ফোনটি জব্দ করা হয়।

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোছা. রাফিজা খাতুন বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক পারভীন আখতার জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।