শার্শা ফুলসারা গ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা,অভিযুক্ত আটক।


Milon Hossain প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৭:৪০ অপরাহ্ন /
শার্শা ফুলসারা গ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা,অভিযুক্ত আটক।

মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শা ফুলসারা গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টা।এ সময় অভিযুক্ত নাইম হোসেন কে স্থানীয় জনগণ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে।আটক নাইম হোসেন শিকারপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

এলাকাবাসীরা জানান,শার্শা উপজেলার ফুলসারা মোড়ে শিশুর পিতা আমির হোসেন  এর মুদি দোকান রয়েছে।সেই দোকানের মধ্যেই শিশুটিকে শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশে স্পর্শ করে।এসময় শিশুর চিৎকার করলে  লোকজন আসলে সে পালিয়ে যায়।পরে তার দোকানে থাকা সিসি ক্যামেরা ভিডিও দেখে স্থানীয়রা নাইম কে শনাক্ত করে তার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশে কাছে সোপর্দ করেন।

এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান,৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টায় থানায় মামলা হয়েছে।নাইম নামে একজন কে আটক করা হয়েছে।মামলা নাম্বার ৩১ তারিখ ২৩ /০৭/২০২৬ ইং।