শার্শায় ভারতীয় ৫৯৬ বোতল উইনকেরিক্স সিরাপ সহ দুই মাদক ব্যবসায়ী আটক।


Milon Hossain প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ৮:৩২ অপরাহ্ন / ০
শার্শায় ভারতীয় ৫৯৬ বোতল উইনকেরিক্স সিরাপ সহ দুই মাদক ব্যবসায়ী আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,

যশোরের শার্শায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৫৯৬ বোতল উইনকেরিক্স সিরাপ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে এসআরবি-৬,যশোর ক্যাম্পের সদস্যরা ।মঙ্গলবার বিকালে শার্শা থানার শ্রীকোনা গ্রামের একটি খালের পাশে খড়ের গাদার ভিতর থেকে এ মাদকদ্রব্য আটক করা হয়।
এসময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে জাকির হোসেন ও মহিনুর ইসলাম নামে দুইজন কে হাতেনাতে আটক করেন।
তারা যশোর জেলার শার্শা থানার শ্রীকোনা গ্রামের বাসিন্দা।

এসআরবি কোম্পানী কমান্ডার যশোর স্কোয়াড্রন লীডার মোঃ ইমামীম মুবীন  সরকার সুমন,জানান,গোপন সংবাদে জানতে পারি দুইজন মাদক ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমাণ উইনকেরিক্স সিরাপ এনে খড়ের গাদার ভিতরে মজুদ করেছে। এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ তাদেরকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন, বেনাপোল
তারিখ ১০/১১/২০২৬
মোবাইল ০১৭১২২১৭১৪৩