যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ী সহ বিভিন্ন পন্য আটক।


Milon Hossain প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৬, ১০:০৭ অপরাহ্ন / ০
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ী সহ বিভিন্ন পন্য আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।

অদ্য ০১ নভেম্বর ২০২৬ তারিখ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, মাসিলা ও হিজলী বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *ভারতীয় ১০৯ বোতল ESCUF SYRUP(নেশা জাতীয়), ১৪০টি শাড়ী, ৮৯টি কম্বল, ৭০টি চাদর, ৪৫টি জিন্স প্যান্ট, ০.৫ কেজি জিরা, ২৮ প্যাকেট ফুসকা, ০৫ কেজি কিসমিস, ৪৩ প্যাকেট কীটনাশক, ১৩৫টি চকলেট ও ১১১৬টি কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য *২৬,৯৪,৬০০/-(ছাব্বিশ লক্ষ চুরানব্বই হাজার ছয়শত) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
অবৈধ মালামাল আটকের সময় অভিযানে ছিলেন আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আক্কাস আলী, হাবিলদার মোঃ বাশার মোল্লা,এসআইপি হাবিলদার কামরুজ্জামান সহ অন্যান্য বিজিবির সদস্যরা।