
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০২জন আসামীসহ মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।
অদ্য ২৮ অক্টোবর ২০২৬ তারিখ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, কাশিপুর বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *০২জন আসামীসহ ভারতীয় ১৯ বোতল WINCEREX COUGH SYRUP(নেশা জাতীয়), ১০৯টি শাড়ী, ০৫টি থ্রী-পিস, ১০টি চাদর, ১০০টি চকলেট, ১০টি মোবাইল, বাংলাদেশী ২০,৫০০/-টাকা এবং ৬২৪টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য *১৮,৩০,১৫০/-(আঠারো লক্ষ ত্রিশ হাজার একশত পঞ্চাশ) টাকা।*
*আসামীদের নাম ও ঠিকানাঃ (১) রাজু রহমান(৩১), পিতাঃ মিনাজ সরদার, গ্রামঃ রাজবাড়ী, থানাঃ মনিরামপুর ও জেলাঃ যশোর। (২) মেহেদী হাসান নাইম(২৪), পিতাঃ আশরাফ আলী, গ্রামঃ কোদলাপাড়া, থানাঃ মনিরামপুর ও জেলাঃ যশোর। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।*
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :