বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক।


Milon Hossain প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৬, ৭:২১ অপরাহ্ন / ০
বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬ দিনব্যাপী বিজিবি এর অধীনস্থ আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এসময় ভারতীয় ১১৫ বোতল (নেশা জাতীয়), ১৯১টি শাড়ী, ৩টি থ্রী-পিস, ১টি কম্বল, ১০৩টি চাদর, ১৮ প্যাকেট ফুসকা, ০১ প্যাকেট কিসমিস, ৪৬০টি চকলেট ও ৩৭৩টি কসমেটিক্স সামগ্রী আটক করে।আটককৃত মালামালের মূল্য ২২,৪০,৫০০/-(বাইশ লক্ষ চল্লিশ হাজার পাঁচশত) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আক্কাস আলী ও হাবিলদার মোঃ বাসার মোল্লা যোগদান করার পর প্রতিদিন সিজার বৃদ্ধি পেয়েছে।তারা বলেন অধিনায়ক স্যারের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি।কোনো রকম যেন অবৈধ পারাপার,অবৈধ পন্য, মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ না করতে পারে সেজন্য যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি সব সময় সজাগ রয়েছে।