
মোঃ মিলন হোসেন বেনাপোল থেকে।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা ৩১ অক্টোবর সারাদিন ব্যাপী চোরাচালানী বিরোধী অভিযান পরিচালনা করে আটাশ লক্ষ সাতচল্লিশ হাজার টাকার ভারতীয় পণ্য আটক করেছে।
আটক মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ২০৫টি শাড়ী,১০৬টি কম্বল, ৯১টি চাদর, ১০ প্যাকেট ফুসকা, ৬ কেজি কিসমিস, ৬২০টি চকলেট ও ৭৯৮টি কসমেটিক্স সামগ্রী।যার সিজার মূল্য আটাশ লক্ষ সাতচল্লিশ হাজার) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন সীমান্তবর্তী এলাকা থেকে প্রচুর পরিমাণ ভারতীয় মালামাল আটক করা হয়েছে।অবৈধ মালামাল আটকের সময় অভিযানে ছিলেন আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আক্কাস আলী,নায়েব সুবেদার মামুন, হাবিলদার বাসার মোল্লা,এসআইপি হাবিলদার কামরুজ্জামান সহ অন্যান্য বিজিবির সদস্যরা।
আপনার মতামত লিখুন :