শার্শা রুদ্রপুর সীমান্তে ভারতীয় ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক।


Milon Hossain প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন /
শার্শা রুদ্রপুর সীমান্তে ভারতীয় ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীনস্থ রুদ্রপুর বিওপি কর্তৃক ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করেছে।শনিবার সন্ধ্যায় সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ০৭৩০ ঘটিকায় রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে রুদ্রপুর বিওপি কর্তৃক ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করে।

বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।