কায়বা রুদ্রপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২।


Milon Hossain প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন /
কায়বা রুদ্রপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২।

মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শা সীমান্তবর্তী কায়বা ইউনিয়নের রুদ্রপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।সোমবার সকালে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুদ্রপুর এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এলাকাবাসীর দাবি, নিহত দুজনের বাড়ি বেনাপোল এলাকায়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহতদের পরিচয় নিশ্চিত এবং দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।