বেনাপোল বিনামূল্যে ১৫৫০ জনকে চক্ষু চিকিৎসা প্রদান।


Milon Hossain প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৬, ৪:১৮ অপরাহ্ন /
বেনাপোল বিনামূল্যে ১৫৫০ জনকে চক্ষু চিকিৎসা প্রদান।

‎মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,

‎‘অন্ধজনে দেহ আলো’এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বেনাপোল অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির। রোববার বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ শিবিরে ১ হাজার ৫৫০ জন চক্ষুরোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।শিবিরে ৬ জন চিকিৎসক রোগীদের চোখ পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও পরামর্শ প্রদান করেন।

‎শিবিরে বিভিন্ন ধরনের চক্ষুরোগীর পরীক্ষা করা হয়। এর মধ্যে ছানিপড়া রোগীদের বিশেষভাবে বাছাই করা হয়। বাছাইকৃত রোগীদের বিনামূল্যে চোখের অস্ত্রোপচার ও আইওএল লেন্স সংযোজন করা হবে। অস্ত্রোপচারের জন্য রোগীদের খুলনার বি.এন.এস.বি চক্ষু হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।অস্ত্রোপচার করা রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও কালো চশমা দেওয়া হবে।

‎রোটারী ক্লাব অব যশোরের আয়োজনে এবং দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশন ও বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল,খুলনার সহযোগিতায় এ চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।শিবিরের সৌজন্যে ছিলেন রোটারিয়ান এ.কে.এম আতিকুজ্জামান সনি, সভাপতি,বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি,সহ-সভাপতি, বেনাপোল পৌর বিএনপি ও সদস্য রোটারী ক্লাব অব যশোর তিনি বলেন দরিদ্র ও অসহায় মানুষের কাছে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং ছানিপড়া রোগীদের অস্ত্রোপচারের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।