
মিলন হোসেন বেনাপোল,
ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ আজ শনিবার বিকাল সাড়ে ৫ টার সময় বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে ।
জানা গেছে, গত ১৯ আগস্ট কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়।
নিহতদের মরদেহ দুদেশের যোগাযোগের মাধ্যমে আজ ২২ আগস্ট শনিবার ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে হস্তান্তর করা হয়।
যাদেরকে হস্তান্তর করা হলো,শর্ণশিষ দত্ত পিতা: দেবাশিস দত্ত আরুয়াপাড়া,১৯/১, বাহাদুর আলী বিশ্বাস,কুষ্টিয়া। আফসানা শিস্মিন পিতা: মো. আকরাম আলী আরুয়াপাড়া, ১৯/১, বাহাদুর আলী বিশ্বাস,কুষ্টিয়া।দেবাশিস দত্ত
পিতা: দিলীপ কুমার দত্ত আরুয়াপাড়া, ১৯/১, বাহাদুর আলী বিশ্বাস, কুষ্টিয়া।মো. আকরাম আলী পিতা: ইয়াসিন আলী থানাপাড়া,
মনহুম বদরুদ্দোজা রোড, কুষ্টিয়া।আহমেদ বাবু
পিতা: আদম আলী বেগুনবাড়ি,সাভার, আমিনবাজার ঢাকা।দেবাশিষের লাশ সহ তার পরিবারের ৪ জনের লাশ গ্রহন করেন তার বন্ধু মোঃ সনি অপর দিকে ঢাকার আহমেদ বাবু লাশ গ্রহণ করেন তার বড় ভাই মনির হোসেন।
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ফেরদৌস হোসেন খান বলেন মরদেহগুলো গ্রহণ ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২২ /০৮/২০২৬
মোবাইল ০১৭১২২১৭১৪৩
আপনার মতামত লিখুন :