বেনাপোল সীমান্তে প্রায় ১৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক।


Milon Hossain প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ৫:১৯ অপরাহ্ন / ০
বেনাপোল সীমান্তে প্রায় ১৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি ,
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

রোববার ( ০৮ নভেম্বর ২০২৬) দিনব্যাপী বিজিবি এর অধীনস্থ বেনাপোল আইসিপি’র টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১৩৪টি শাড়ী, ১২টি কম্বল, ২৫টি চাদর, ০.৫ কেজি জিরা, ৩২ প্যাকেট ফুসকা, ৬.৫ কেজি কিসমিস, ১২০টি চকলেট, ১২টি ঔষধ সামগ্রী ও ১২৫০টি কসমেটিক্স সামগ্রী আটক করে।

আটককৃত মালামালের মূল্য ১৬,৭০,৫০০/-(ষোল লক্ষ সত্তর হাজার পাঁচশত) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।