
মিলন হোসেন বেনাপোল ,
পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে প্রবেশ করে সেদেশে বসবাস করার অপরাধে মোঃ সিরাজুল ইসলাম নামে এক বাংলাদেশিকে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার বিকালে হস্তান্তর এর সময় নোম্যান্সল্যান্ডে উপস্থিত ছিলেন বিএসএফ বিজিবি ও দুদেশের ইমিগ্রেশন পুলিশ।সে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চানমরিহাট গ্রামের ফরমান আলী ছেলে।
২০২২ সালে ভারতের বিএসএফ কর্তৃক আটক হয়।পরে আদালত তাকে বিহারে জেল খানা প্রেরক করেন।সেখান থেকে একটি এনজিও সংস্থার হেফাজতে নেন তাকে।পরে দুদেশের যোগাযোগের মাধ্যমে আজ দেশে ফেরত আসেন।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন ভারতীয় ইমিগ্রেশন থেকে পাঠানো ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৮/০৮/২০২৬
মোবাইল ০১৭১২২১৭১৪৩
আপনার মতামত লিখুন :