যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে পাঁচ লক্ষ বিরাশি হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার আটক ১।


Milon Hossain প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন /
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে পাঁচ লক্ষ বিরাশি হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার আটক ১।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১জন আসামীসহ মাদক এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি। ১৩ আগস্ট ২০২৬ তারিখ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ কাশিপুর ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১জন আসামীসহ *ভারতীয় ১৬ পিস ইয়াবা, ৬২টি শাড়ী, ০৩টি কম্বল, ১১ প্যাকেট ফুসকা, ১৮টি ঔষধ এবং ২৯০টি কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য *৫,৮২,৮০০/-(পাঁচ লক্ষ বিরাশি হাজার আটশত)* টাকা।

আটক আসামী হলো মোঃ সোহেল(৩৮) পিতাঃ আইয়ুব খান, গ্রামঃ কাশিপুর শেখপারা, ডাকঘরঃ গুলবাগপুর, থানাঃ শার্শা, জেলাঃ যশোর। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।