যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১।


Milon Hossain প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন /
যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এক আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

শনিবার (৮ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ হিজলী বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় ৮১ বোতল ESKUF SYRUP (নেশাজাতীয়), ১০১টি শাড়ি, একটি কম্বল, ১৮ কেজি ফুসকা, ৪ কেজি জিরা, ৬৭টি চকলেট এবং ১ হাজার ২৫০টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।

এ সময় মোঃ আমিনুল ইসলাম (৩৪) নামে একজনকে আটক করা হয়। তিনি খুলনা জেলার লবণচোরা থানার ছাচিবুনিয়া সুইচ গেইট এলাকার মোঃ মোশারফ মোল্লার ছেলে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।