বেনাপোল বড়আঁচড়া মাঠ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।


Milon Hossain প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ১২:০৩ অপরাহ্ন /
বেনাপোল বড়আঁচড়া মাঠ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।

মিলন হোসেন বেনাপোল,
যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের হরিনাপোতা মাঠের ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার জন্য গেলে ধান ক্ষেতে একটি মরদেহ দেখতে পায়। এসময় তারা থানায় খবর দিলে মৃতদেহটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে কে বা কারা তাকে স্বাসরোধ করে হত্যা করে ধান ক্ষেতে ফেলে রেখে যায়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ধারণা করা হচ্ছে স্বাসরোধ করে হত্যা করে লাশটি ধান ক্ষেতে ফেলে রেখে যায়। লাশের গলায় কয়েকটি চিহ্ন রয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৩/০৪ /২০২৬
মোবাইল ০১৭১২২১৭১৪৩