বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক।


Milon Hossain প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন /
বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক।

মিলন হোসেন বেনাপোল,

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীনস্থ দৌলতপুর বিওপি সদস্যরা সীমান্ত এলাকা থেকে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক করেছে।শনিবার সকালে সীমান্ত থেকে আটক করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৯ মে ২০২৬ তারিখ দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ২৪,০০০/- টাকা।

বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।