
মিলন হোসেন বেনাপোল,
যশোর শহরের শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে ভাইপো রাকিবকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার যশোর শহরস্থ শংকরপুর সার গোডাউন পশু হাসপাতাল সংলগ্ন এলাকা হতে তাকে আটক করা হয়।
রাকিব ওরফে ভাইপো রাকিব যশোর শংকরপুর সার গোডাউন মোড়ের কাজী তৌহিদুল ইসলাম এর ছেলে।
আটকের বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও চাঁদাবাজিসহ মোট ২৭টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি হত্যা মামলা এবং সাতটি অস্ত্র মামলা রয়েছে।ইতিমধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।তাকে জেল হাজতে প্রেরক করা হয়েছে বলে জানান ডিবির ওসি।
আপনার মতামত লিখুন :