
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি:
যশোরে অভিযান চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সিরাজুল ইসলাম রিপন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।আটক সিরাজুল ইসলাম রিপন শার্শা উপজেলার বাদে নাভারণ পশ্চিমপাড়া এলাকার মোঃ নজরুলের ছেলে।
রোববার (৩০ আগস্ট) যশোর কোতয়ালী থানাধীন ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. সাইফুল ইসলাম ও এসআই মো. আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অ্যাডভোকেট রোকনুজ্জামানের বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে সিরাজুল ইসলাম রিপনকে আটক করেন।
পরে তার সঙ্গে থাকা কালো রঙের একটি স্কুলব্যাগে তল্লাশি চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বর্তমানে তিনি তালতলা-বুরুজবাগান এলাকায় আব্দুল মালেকের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোটে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :