
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোরের শার্শা চটকাপোতা গ্রামে নিজের দুই শিশু সন্তানকে নিজ হাতে হত্যা করে নিজে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে কামাল হোসেন(৪০)নামে এক যুবক।সে শার্শা থানার চটকাপোতা গ্রামের আজগর আলীর ছেলে।শিশু দুটির নাম আরাফাত ইয়াসিন(৪)ও জাবির হোসেন(৩)কামাল হোসেনের নিজ বাড়িতে গলা টিপে তাদেরকে হত্যা করেন।
এলাকাবাসীরা জানান,তাদের স্বামী স্ত্রী মধ্যে প্রায় গেমজাম হতো আজ থেকে ৩দিন আগে গেমজাম হলে মহিলা বাচ্চা রেখে তার বাপের বাড়িতে চলে জান।স্ত্রীর উপর অভিমান করে এ ঘটনা ঘটেছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান,এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থানে গিয়ে লাশ ৩টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০১/০৯/২০২৬
মোবাইল ০১৭১২২১৭১৪৩
আপনার মতামত লিখুন :