
মিলন হোসেন বেনাপোল,
ভারত থেকে বাংলাদেশে বেড়াতে এসে ফেরার সময় গৌতম মিস্ত্রি নামে এক ভারতীয় পাসপোর্ট যাত্রী স্ট্রোক করে বেনাপোলে মৃত্যু হয়েছে।তার পাসপোর্ট নং T 3361611-সে কোলকাতার বাসিন্দা।
বুধবার ০২ সেপ্টেম্বর ভোরে বেনাপোল গাড়ি থেকে নামলে সে অসুস্থ হয়ে পড়ে।পরে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত ২২শে আগস্ট গৌতম মিস্ত্রি ও তার স্ত্রী জাহানারা মিস্ত্রি বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বরিশাল তাদের আত্মীয় বাড়িতে যান।আজ তারা ভারতে ফিরে যাওয়ার জন্য বেনাপোল আসেন।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন,একজন ভারতীয় পাসপোর্ট যাত্রীর মৃত্যু হয়েছে শুনেছি।তার স্ত্রী এসেছি তাকে হাইকমিশন অফিস থেকে কাগজপত্র আনার জন্য বলা হয়েছে। কাগজপত্র নিয়ে আসলে ভারতীয় ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করে লাশটি দুরত্ব পাঠানোর ব্যবস্থা করা হবে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০২/০৯/২০২৬
মোবাইল ০১৭১২২১৭১৪৩
আপনার মতামত লিখুন :