
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোরের শার্শার কায়বা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২ বোতল ভারতীয় মদ এবং ১ টি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করেছে ২১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
সোমবার (০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ) সকাল সাড়ে এগোরাটার সময় কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২ বোতল ভারতীয় মদ এবং ১ টি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করে।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং আটককৃত আসামী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :