শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা,অভিযুক্ত আটক।


Milon Hossain প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ৬:০৪ অপরাহ্ন /
শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা,অভিযুক্ত আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোরের শার্শা উপজেলায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুরুল হক নুরু নামে একজন কে আটক করেছে পুলিশ।সে শার্শা উপজেলার কৃষ্ণপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত শামসুল হকের ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা ও মা উভয়ই বাক ও শারীরিক প্রতিবন্ধী।গত ১৬ জুলাই সন্ধ্যায় অভিযুক্ত নুরুল হক নুরু শিশুটিকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি কান্নাকাটি করলে সে পালিয়ে যায়। পরে বিষয়টি স্বজনরা জানতে পেরে শিশুটিকে উদ্ধার করে। এ ব্যাপারে শিশুটির চাচি রুপা খাতুন বাদি হয়ে শুক্রবার শার্শা থানায় একটি মামলা দায়ের করেন।পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

শার্শা থানার পরিদর্শক (তদন্ত) খোন্দকার শাহ্ আলম বলেন, অভিযোগের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করা হয়েছে।