শার্শা শালকোনা সীমান্ত এলাকায় দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে বিজিবি সদস্য আহত।


Milon Hossain প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ৬:৩২ অপরাহ্ন /
শার্শা শালকোনা সীমান্ত এলাকায় দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে বিজিবি সদস্য আহত।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোরের শার্শা শালকোনা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে বজ্রপাতে ৪৯ বিজিবির সৈনিক শফিউল এক সদস্য গুরুতর আহত হন।বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে।

ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।হাসপাতাল সূত্রে জানা যায়, আহত বিজিবি সদস্যকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় উক্ত ঘটনা ঘটে। বজ্রপাতের বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে ছুটে যান এবং পরে একজন বিজিবি সদস্য আহত হওয়ার বিষয়টি জানতে পারেন।
বিষয়টি শালকোনা বিজিবির সুবেদার আব্দুল কাদের নিশ্চিত করেছেন।