
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোর সীমান্তে অভিযান চালিয়ে দুই চোরাকারবারি সহ মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।
২৩ জুন ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, ঘিবা বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।
এসময় ভারতীয় ১২ কেজি গাঁজা, ১৮টি শাড়ী, ০৫টি থ্রী-পিস, ০১টি কম্বল, ০৯টি তৈরি পোশাক, ৬৪টি ধুতি, ০২ কেজি জিরা, ১২ প্যাকেট ফুসকা, ০২টি মোবাইল, ৫৬টি চকলেট এবং ৩০৭টি কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য *৭,০৭,৭৮০/-(সাত লক্ষ সাত হাজার সাতশত আশি)* টাকা।
আটককৃতরা হলো মোঃ জাহিদুল ইসলাম (৩৫)পিতাঃ মোঃ জনাব আলী মাতাঃ মোছাঃ আমেনা বেগম গ্রামঃ বতখানা পোঃ বতখানা থানাঃ ঝিকরগাছা
জেলাঃ যশোর ও অনিরুদ্ধ দাস অনি (৪৫)
পিতা অমল কৃষ্ণ দাস গ্রাম /পোস্ট অফিস অফিস মোড়। ডাকঘর: জিগাতলা ১২০৯
থানা: ধানমন্ডি । জেলা: ঢাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :