
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।
১৯ জুন ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল আইসিপি’র এর সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *০৯টি শাড়ি, ১ কেজি ফুসকা, ১ কেজি কিসমিস, ০২টি বিভিন্ন প্রকার চকলেট এবং ২৮৪টি ভারতীয় কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য *১,৫৬,৯০০/- (এক লক্ষ ছাপ্পান্ন হাজার নয়শত)* টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :