
মিলন হোসেন বেনাপোল,
যশোর সীমান্তে অভিযান চালিয়ে রোকনুজ্জামান ও আক্তারুল ইসলাম নামে দুই চোরাকারবারি সহ মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।
১৪ জুন ২০২৬ রবিবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে চোরাকারবারি সহ ভারতীয় মালামাল আটক করা হয়।
আটকের মধ্যে রয়েছে বাংলাদেশী ২৮৪৭/- টাকা, ভারতীয় ৪৮৩৭ পিস ইয়াবা, ০৩টি মোবাইল, ৩২টি শাড়ী, ৬২টি তালা, ৪৩প্যাকেট ফুসকা, ২৪ প্যাকেট সনপাপড়ী, ০৪ কেজি তালমিশ্রী, ১৮০টি খাদ্য সামগ্রী, ০২টি হরলিক্স, ০২ কেজি কাজু বাদাম, ০৩ কেজি গুড়া দুধ, ৬০৩টি চকলেট ও ৫০৯৩টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ২৪,২৩,৬০৭(চব্বিশ লক্ষ তেইশ হাজার ছয়শত সাত)টাকা।
আটক আসামীরা হলো মোঃ রোকনুজ্জামান (২২), পিতাঃ হুমায়ুন কবির, গ্রামঃ দহাকুলা, ডাকঃ এলাছচর, থানাঃ সাতক্ষীরা, জেলাঃ সাতক্ষীরা। (২) নামঃ আকতারুল ইসলাম (৪৬), পিতাঃ মোঃ কাওসার আলী গাজী, গ্রামঃ রাম ভদ্রপুর, ডাকঃ চন্দনপুর, থানাঃ কলারোয়া কলারো, জেলাঃ সাতক্ষীরা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :