
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
বেনাপোল হ্যান্ডলিং শ্রমিকদের সাথে ঠিকাদারদের দীর্ঘদিন যোগাযোগ না থাকায় ১৪ জুন এর মধ্যে যোগাযোগ না করলে অনির্দিষ্টকালের জন্য বন্দরে লোড আনলোড বন্ধ ঘোষণা দিয়েছে ৯২৫ ও ৮৯১ শ্রমিকরা।
শ্রমিকদের দাবী হুসনেয়ারা এন্টার প্রাইজ ও গ্রেট বেঙ্গল দুটি ঠিকাদার প্রতিষ্ঠান আগামী ১৪ জুন এর মধ্যে শ্রমিকদের সাথে দেখা করে শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা না শুনলে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়ে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছেন।
বন্দরের কাজ করেন দুটি সংগঠন একটি হলো ম্যানুয়াল সাইটে যার ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স হুসনেয়ারা এন্টার প্রাইজ আর ইকোপমেনট সাইডে যার ঠিকাদার প্রতিষ্ঠান গ্রেট বেঙ্গল।শ্রমিকদের মজুরি হিসাবে ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে থাকে ম্যানুয়াল সাইটে টন প্রতি ১৮ টাকা। ইকোপমেনট সাইডে টন প্রতি ১৬ টাকা।
৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন, ৫ই আগষ্ট এর পর সংগঠন ২টির সাথে ঠিকাদার আজও পর্যন্ত কোন চুক্তি বা যোগাযোগ রক্ষা করেন নাই। বিভিন্ন সময় চিঠি ও মুঠোফোনে যোগাযোগ করলে তার কোন সদোত্তর বা কর্ণপাতই করেন না। বিধায় সংগঠন ইতি পূর্বে কয়েক বার সকল পন্য লোড আনলোডের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলো। কিন্তু বারবার বন্দর পরিচালকের আশ্বসের ভিত্তিতে তাহা প্রত্যাহার করা হয়। বিষয়টি সুরহা না হওয়ায় আগামী ১৪ জুন রবিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্দরে সকল পন্য লোড আনলোড বন্ধ ঘোষনা করেছে।
আপনার মতামত লিখুন :