শার্শা পাঁচভূলাট সীমান্ত থেকে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন আটক।


Milon Hossain প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৬, ১১:০১ অপরাহ্ন /
শার্শা পাঁচভূলাট সীমান্ত থেকে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পাচঁভূলাট বিওপি কর্তৃক ০১টি বিদেশী পিস্তল এবং ০১ টি ম্যাগাজিন আটক।বৃহস্পতিবার সীমান্ত এলাকা থেকে অস্ত্রের চালানটি আটক করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৭ আগস্ট ২০২৬ তারিখ পাচঁভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী পিস্তল এবং ০১টি ম্যাগাজিন আটক করা হয়।

*আটককৃত বিদেশী পিস্তলের মূল্য-১,০০,০০০/- টাকা এবং ম্যাগাজিনের মূল্য-৫,০০০/-টাকা সর্বমোট আনুমানিক সিজার মূল্য- ১,০৫,০০০/-(এক লক্ষ পাচঁ হাজার) টাকা*

আটককৃত অস্ত্র এবং ম্যাগাজিন শার্শা থানায় হস্থান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।