শার্শা উপজেলায় ভিডিপি সদস্যদের নিয়ে গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২০২৬ উদ্বোধন।


Milon Hossain প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২৬, ৪:১৬ অপরাহ্ন /
শার্শা উপজেলায় ভিডিপি সদস্যদের নিয়ে গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২০২৬ উদ্বোধন।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
শার্শা উপজেলায় ভিডিপি সদস্যদের নিয়ে
গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২০২৬ উদ্বোধন করা হয়েছে।

সোমবার শার্শা ডিহি ইউনিয়নে পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় ৩০ জন মেয়ে,৩৪ জন ছেলে প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।প্রশিক্ষণটি ১৬ আগস্ট শুরু ২৭ আগস্ট ২০২৬ তারিখে শেষ হবে।আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাস্তবায়নে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় শার্শা যশোর।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান,প্রধান শিক্ষক, পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়,মোঃ সাইফুল ইসলাম উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা,শার্শা, যশোর।
এই প্রশিক্ষণে বাহিনীর মৌলিক বিষয়সহ পুশইন প্রতিরোধ, মাদক ও চোরাচালান প্রতিরোধ,বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ, সামাজিক উন্নয়নে তরুণদের ভূমিকা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।