ভারতীয় হাইকমিশনার আগামীকাল বেনাপোল দিয়ে ঢাকা যাবেন।


Milon Hossain প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন /
ভারতীয় হাইকমিশনার আগামীকাল বেনাপোল দিয়ে ঢাকা যাবেন।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
ভারতের হাই কমিশনার বাংলাদেশে নিযুক্ত দীনেশ ত্রিবেদী আগামীকাল ভারতের পেট্রাপোল হয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আগমন করে ঢাকায় উদ্দেশ্যে রওনা দেবেন।তিনি বেনাপোল ইমিগ্রেশনের কার্যক্রম শেষে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।
হাই কমিশনারকে অভ্যর্থনা জানাতে ভারপ্রাপ্ত হাই কমিশনার Mr. Pawankumar T. Badhe ১১ জুন ঢাকা হতে সড়কপথে যশোরে আগমন করে রাত্রিযাপন করবেন। ১২ জুন সকালে যশোর থেকে সড়কপথে বেনাপোল উপস্থিত হয়ে হাইকমিশনারকে অভ্যর্থনা জানাবেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোর্ত্তজা আলী বলেন,আমরা চিঠি পাঠিয়েছি আগামীকাল ১২ জুন সকাল সাড়ে ১০ টার সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পেট্রাপোল বন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করে স্থলপথে ঢাকায় যাবেন।তাকে রিসিভ করার জন্য ঢাকা থেকে ভারপ্রাপ্ত হাইকমিশনার আসবেন।