ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহবান বেনাপোল পৌর সভার।


Milon Hossain প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ৮:০৬ অপরাহ্ন /
ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহবান বেনাপোল পৌর সভার।

মিলন হোসেন বেনাপোল,
ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বেনাপোল পৌর সভা।মানুষের হাতে হাতে লিফলেট দিয়ে ডেঙ্গু প্রতিরোধে করনীয় জানিয়ে দেওয়া হচ্ছে।সেখানে লেখা আছে ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার মাধ্যমে ছড়ায়।

এই মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামডায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু জ্বর সেরে যায়, তবে ডেঙ্গু শক সিন্ড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্বক হতে পারে। বর্ষার সময় এ রোগের প্রকোপ বাড়তে পারে। এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা যায়।
ডেঙ্গু প্রতিরোধে করণীয়:

আপনার ঘরে এবং আশেপাশে যে কোন পাত্রে বা জায়গায় জমে থাকা পানি সপ্তাহে একবার ফেলে দিলে এডিস মশার লার্ভা মারা যাবে। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ঘষে ঘষে পরিস্কার করতে হবে।

ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা/নারিকেলের মালা, ফাস্টফুড কন্টেইনার, মটকা, ব্যাটারী শেল ইত্যাদিতে এডিস মশা ডিম পাড়ে।অব্যবহৃত পানির পাত্র ধ্বংস অথবা উল্টে রাখতে হবে যাতে পানি না জমে।দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করতে হবে।
এ ব্যাপারে বেনাপোল পৌর প্রশাসক ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন,ডেঙ্গু প্রতিরোধে করনীয় লিফলেট বিতরণ ও ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।