
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোরের শার্শা উপজেলার বড় আঁচড়া ঈদগাহ ময়দানে আনাস স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ম্যাচে বড় আঁচড়া একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে দৌলতপুর একাদশ।
শুক্রবার ও শনিবার (২৮ ও ২৯ আগস্ট) দুই দিনব্যাপী এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ফাইনাল ম্যাচে দুই দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলা উপহার দেন। শেষ পর্যন্ত দৌলতপুর একাদশ ১-০ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু তাহের ভারত, সাধারণ সম্পাদক, বেনাপোল পৌর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজ্জোহা সেলিম,আহ্বায়ক শার্শা উপজেলা যুবদল ও বেনাপোল ক্রীড়া সংস্থার আহ্বায়ক।মোঃ মিলন হোসেন(সাংবাদিক)।
আনাস স্পোর্টিং ক্লাব, বড় আঁচড়া-এর স্বত্বাধিকারী আকাশ রহমানের উদ্যোগে খেলাটি আয়োজন করা হয়।আরো ছিলেন
মোঃ মাসুম বিল্লাহ,মোঃ সালাউদ্দীন,
মোঃ ইসানুল হক বাপন,মোঃ হোসাইন ও
মোঃ মাহফুজুর রহমান ( রবিন)।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আপনার মতামত লিখুন :