
মিলন হোসেন বেনাপোল,
ভারতে পাচার হওয়া বাংলাদেশী দুই নারীকে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।শনিবার বিকালে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ এর কাছে হস্তান্তর করা হয়।এসময় বিএসএফ ও বিজিবি উপস্থিত ছিলেন।নারী দুটি অবৈধভাবে মুম্বাইতে অবস্থান করছিলেন।তারা হলো আর্জিনা প্রামানিক ও
তাহোমিনা আক্তার বাড়ি সিরাজগঞ্জ ও ঢাকা।
বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাখাওয়াত হোসেন বলেন ভারতীয় ইমিগ্রেশন থেকে দেওয়া দুই নারীকে ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার পর বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান ইমিগ্রেশন থেকে দেওয়া নারীদের জাস্টিস অ্যান্ড কেয়ার এর নিকট হস্তান্ত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :