যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ী সহ বিভিন্ন পণ্য আটক।


Milon Hossain প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন /
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ী সহ বিভিন্ন পণ্য আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি ৩০ আগস্ট ২০২৬ তারিখ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টর টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ভারতীয় ৮০টি শাড়ী, ৯৭ কেজি ফুসকা, ২.৫ কেজি জিরা, ৪৭টি চকলেট, ০৩ কেজি কিসমিস, ০৪ প্যাকেট সনপাপড়ী, ০৯টি চাটনী, ০৬ প্যাকেট পেস্তাবাদাম এবং ৪৪৩টি কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য *৯,৫৯,৬৮০/-(নয় লক্ষ উনষাট হাজার ছয়শত আশি) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।